ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট: ঝুঁকিতে পর্যটকরা

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের স্বস্তির পরিবর্তে এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বেপরোয়া মোটরসাইকেল। সৈকতের বালিয়াড়িতে উচ্চগতিতে বাইক চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও পরিবার নিয়ে আসা পর্যটকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সরেজমিনে দেখা গেছে, টুরিস্ট পুলিশ বক্সের সামনেও নিয়ম ভঙ্গ করে অবাধে মোটরসাইকেল চলাচল করছে। অনেক চালক পর্যটকদের ঘোরানোর জন্য উচ্চমূল্যে বাইক ভাড়া দিচ্ছেন, আবার পর্যটকদের কেউ কেউ নিজেরাও বাইক নিয়ে সৈকতের স্পর্শকাতর এলাকায় ঢুকে পড়ছেন। প্রশাসনের নজরদারির অভাবে চালকরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে অভিযোগ উঠেছে।

পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সৈকতে মোটরসাইকেলের দৌরাত্ম্যে শান্তিতে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এই বিশৃঙ্খলা অব্যাহত থাকলে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্পের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। পর্যটন সংশ্লিষ্টরা অবিলম্বে সৈকতের নির্দিষ্ট এলাকায় যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট: ঝুঁকিতে পর্যটকরা

আপডেট সময় : ১০:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬