ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কালকিনিতে ‘অপরাজেয়’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থীরা

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম সামাজিক সংগঠন ‘অপরাজেয়’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। রোববার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলামিন খান রাজুসহ সাবেক বিভিন্ন মেয়াদের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সভাপতিদের মধ্যে আরমান হোসাইন অন্তর, মেহেদি হাসান সুজন, সাইফুল ইসলাম কাজী ও নিশাত হাসান অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এছাড়া সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে আকাশ হোসেন আবিদ, রাফিন হাসান, রফিকুল ইসলাম শাহীন ও মো. রাসেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করেন ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কাইয়ুম মুন্সি এবং ৪৪ ও ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তারা। সংগঠনের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

কালকিনিতে ‘অপরাজেয়’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬