ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

‘দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়’: সুনামগঞ্জে শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, শক্তি প্রয়োগ বা দমন-পীড়নের মাধ্যমে দেশ চালানোর দিন শেষ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, গত ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচারকে বিদায় করার পর অন্য কেউ এসে পুনরায় স্বৈরাচারী আচরণ শুরু করে। যে রাজনৈতিক নেতৃত্বের চারিত্রিক দৃঢ়তা ও বিশ্বাসযোগ্যতা নেই, তাদের পক্ষে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিশির মনির জানান, বর্তমান সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের আলোকে ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা হবে। এছাড়া বিচার বিভাগ ও পুলিশ কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

হাওর অঞ্চলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই আইনজীবী নেতা বলেন, অপরিকল্পিত বাঁধ দিয়ে সুনামগঞ্জের হাওর রক্ষা করা সম্ভব নয়। নদী ও খাল খনন না করার ফলে সামান্য বৃষ্টিতেই হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

‘দমন-পীড়ন চালিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়’: সুনামগঞ্জে শিশির মনির

আপডেট সময় : ০৯:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬