ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে সাধারণ উচ্চশিক্ষার চেয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু বিএ-এমএ পাস করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়, বরং দক্ষ জনশক্তি তৈরি করা এখন সময়ের দাবি।

মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মতো কৃষিপ্রধান অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যাংকিং খাতে সুদের হার কমানোর ওপরও তিনি জোর দেন। স্থানীয় উদ্যোক্তাদের নতুন পৃথিবীর সাথে তাল মিলিয়ে ঝুঁকি গ্রহণ করে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর মাদরাসা পুকুরে ডুবে ছাত্রের মর্মান্তিক মৃত্যু: এক ঘণ্টা পর লাশ উদ্ধার

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬