ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে একটি আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভেড়ামারার সিয়াম সরদার (২৫), তানভীর আলম হিমেল (২৭) এবং নাটোরের লালপুরের শামসুদ্দিন আহমেদ টেলু (২৬)। অভিযানে তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, এক বোতল মদ এবং একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬