ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাতকানিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি বাবর, সম্পাদক জাহাঙ্গীর

সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও ২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শহীদুল ইসলাম বাবর এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর এবং মনজুর আলম।

নতুন কমিটি গঠনের পর প্রথম সভায় সাতকানিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

সাতকানিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি বাবর, সম্পাদক জাহাঙ্গীর

আপডেট সময় : ০৮:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬