ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর, আটক ১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলার রাজনগর ইউনিয়নের তাত-তলা এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি কেন্দ্রে ভোট গ্রহণকে কেন্দ্র করে রাড়ি ও মেলকার বংশের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই শত্রুতার জেরে সোমবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। হামলাকারীরা বেশ কিছু ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। ভুক্তভাগীদের দাবি, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং গবাদিপশু লুট করে নিয়ে গেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানিয়েছেন, দীর্ঘদিনের বংশীয় বিরোধ ও নির্বাচনের রেশ ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর, আটক ১০

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬