ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বিয়ের উপহারে ৫ লিটার অকটেন! ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে জ্বালানি তেল দিয়ে চমক সৃষ্টি করেছেন এক আমন্ত্রিত অতিথি। উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বরের হাতে ৫ লিটার অকটেন তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই উপহারটি বিয়ের আসরে উপস্থিত সবার মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করেছে। অনেকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে একে একটি বাস্তবধর্মী উপহার বলে অভিহিত করেছেন।

উপহার প্রদানকারী ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে নবদম্পতি যেন মোটরসাইকেলে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, মূলত সেই চিন্তা থেকেই তিনি এই উপহার দিয়েছেন। এটি বর্তমান সংকটের একটি প্রতীকী প্রতিবাদও বটে।

বর রাতুল হাসান সাফি এই অনন্য উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী একটি উপহার। সংকটের এই সময়ে এমন প্রয়োজনীয় জিনিস পেয়ে তিনি আনন্দিত। উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের টানাপোড়েন চলছে, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

বিয়ের উপহারে ৫ লিটার অকটেন! ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬