ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে ছাত্রলীগ পুনর্বাসনের অপচেষ্টা, স্থানীয়দের উদ্বেগ

নীলফামারীর চিলাহাটি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচির আড়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, ‘স্বপ্নতরী ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন সোমবার চিলাহাটি হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়। এলাকাবাসীর দাবি, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও সক্রিয় করার চেষ্টা চলছে।

এ বিষয়ে ‘সচেতন নাগরিক সমাজ চিলাহাটি’র পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয় যে, এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগ এবং জুলাই আন্দোলনের বিরোধীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা স্থানীয়ভাবে উত্তেজনা এবং সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে এলাকায় নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগে আরও বলা হয়েছে যে, ২০২২ সালের একটি কমিটিতে চিলাহাটি সরকারি কলেজ ছাত্রলীগের একাধিক নেতা স্বপ্নতরী ফাউন্ডেশনের বিভিন্ন পদে যুক্ত ছিলেন। সংগঠনটির ১৬১ সদস্যের কমিটির অনেকেই বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে ছাত্রলীগ পুনর্বাসনের অপচেষ্টা, স্থানীয়দের উদ্বেগ

আপডেট সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬