ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পিএসএল খেলতে মোস্তাফিজ-শরিফুলসহ ছয় বাংলাদেশি ক্রিকেটারের ঢাকা ত্যাগ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন একাদশ আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশের ছয় ক্রিকেটার দল পেয়েছেন। এদের মধ্যে চারজন সোমবার সকালে ঢাকা ছেড়েছেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।

প্রথম ধাপে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা পিএসএল খেলতে উড়াল দিয়েছেন। রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরবর্তীতে যোগ দেবেন। এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ দল না পেলেও পরবর্তীতে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলে নেয়।

তবে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান। তাকে সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের সঙ্গে একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে, তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে রিশাদ লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পিএসএল খেলতে মোস্তাফিজ-শরিফুলসহ ছয় বাংলাদেশি ক্রিকেটারের ঢাকা ত্যাগ

আপডেট সময় : ০৫:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬