ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রেলমন্ত্রীর ‘এক লাখ টাকা’ মন্তব্যে কুমিল্লার সচেতন মহলে তীব্র ক্ষোভ

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী হাবিবুর রহমানের ‘এক লাখ টাকা’ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় কুমিল্লার সচেতন নাগরিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্যের সমালোচনা ঝড় তুলেছে।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেছেন, সরকারের নাগরিকের দেখাশোনা করার দায়িত্ব। এক লাখ টাকা কোনো টাকাই নয়, এটি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। তিনি মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, তার পরিবারের কেউ মারা গেলে তিনি কি এক লাখ টাকা নিতেন?

স্থানীয় পত্রিকা ‘কুমিল্লার কাগজের’ সম্পাদক আবুল কাশেম হৃদয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পৃথিবীতে সম্ভবত বাংলাদেশেই মানুষের জীবনের এমন মূল্য নির্ধারণ করা হয়। অন্য কোনো দেশে হলে মন্ত্রী পদত্যাগ করতেন এবং নিহতের পরিবার যথাযথ ক্ষতিপূরণ পেত।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা সভাপতি শাহ মুহাম্মদ আলমগীর খান বলেছেন, একটি জীবনের মূল্য কখনোই এক লাখ টাকা হতে পারে না। কোটি টাকা দিলেও জীবন ফিরে পাওয়া যায় না। সরকারের উচিত এমন অনুদান দেওয়া যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভবিষ্যতে চলতে পারে।

উল্লেখ্য, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা মেইল ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

রেলমন্ত্রীর ‘এক লাখ টাকা’ মন্তব্যে কুমিল্লার সচেতন মহলে তীব্র ক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬