ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভিয়েতনামে এশিয়ান কাপ প্রস্তুতিতে মাঠে নামলো বাংলাদেশ ফুটবল দল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে অনুশীলন শুরু করেছে। রোববার দলের প্রথম মাঠে অনুশীলনটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে, যেখানে খেলোয়াড়রা ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে নিজেদের ঝালিয়ে নেন। কোচিং স্টাফের তত্ত্বাবধানে ফিটনেস, বল কন্ট্রোল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়।

জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, খেলোয়াড়রা অনুশীলনে ফিরেছে এবং স্বল্প সময়েও এটি বেশ কার্যকর হয়েছে। ট্যাকটিক্যাল অনেক বিষয়ে কাজ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দলের অন্যতম সিনিয়র ফুটবলার সোহেল রানা বলেন, রিকভারির পাশাপাশি ভিয়েতনাম ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছে। এই অনুশীলন সিঙ্গাপুরে আসন্ন ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাদেশ দল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে। এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে দলটি সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরীর ভিয়েতনামে পৌঁছাতে দুদিন দেরি হওয়ায় তিনি আগামী মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ভিয়েতনামে এশিয়ান কাপ প্রস্তুতিতে মাঠে নামলো বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময় : ০২:১৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬