বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক মোখসেদুল কামাল। তিনি এর আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন।
নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি মোখসেদুল কামাল বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই নতুন দায়িত্ব প্রাপ্তির পর মোখসেদুল কামাল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পথচলায় আপনাদের অব্যাহত সমর্থন, উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এটি কখনোই সম্ভব হতো না। আমি আন্তরিকভাবে আশাবাদী যে, আপনাদের সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে আমরা ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারব এবং আমাদের গণমাধ্যম কার্যক্রমকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। নতুন দায়িত্ব পালনের পথে সবার সহযোগিতা কামনা করছি।’
রিপোর্টারের নাম 
























