ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আরাউহোর গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

লা লিগায় নিজেদের মাঠে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়াল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনালদ আরাউহো একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে বার্সেলোনা ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ২৪ মিনিটে জোয়াও কান্সেলোর কর্নারে হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন আরাউহো। গত আগস্টে এই ক্লাবের মাঠেই মৌসুমের প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা, ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবারও রায়ো ভায়েকানো বেশ চ্যালেঞ্জ জানালেও, বার্সেলোনার রক্ষণভাগ কোনো ভুল করেনি। ম্যাচের শেষ ১০ মিনিটে ভায়েকানো পাল্টা আক্রমণে কয়েকটি দুর্দান্ত সুযোগ তৈরি করলেও, বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া দারুণ কিছু সেভ করে দলকে জয় এনে দেন। আসরে নিজেদের একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ভায়েকানো ১৪ নম্বরে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

আরাউহোর গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

আপডেট সময় : ০২:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬