ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলবে

আগামী আগস্ট মাসে দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর অক্টোবরে সীমিত ওভারের সিরিজ খেলতে সেখানে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) আসন্ন এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে।

নাজমুল হোসেন শান্তরা ডারউইনে ১৩ আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবেন। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষে আগামী অক্টোবরে নারী দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে তারা তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর থেকে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সিডনির নর্থ সিডনি ওভাল। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলবে

আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬