ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভিয়েতনামে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে মঙ্গলবার যোগ দেবেন হামজা চৌধুরী

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল গতকাল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরীর আজ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা থাকলেও, তার সূচি দুদিন পিছিয়ে গেছে। আগামী মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দলের সঙ্গে যোগ দেবেন এই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার।

গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ভিয়েতনাম পৌঁছাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও একই তথ্য দিয়েছিল। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন, দু’দিন পর হামজা আসবেন। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, হামজা ২২ মার্চ নয়, ২৪ মার্চ ভিয়েতনামে যাবেন।

গতকাল হামজার ক্লাব লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে, যেখানে হামজা অবশ্য মাঠে নামেননি। ক্লাব তাকে ফিফা উইন্ডোতে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। সে অনুযায়ী, ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন তিনি। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর কথা রয়েছে তার।

২৪ মার্চ বিকেলে পৌঁছেই হামজা অনুশীলনে অংশ নিতে পারবেন না। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিনই কেবল তিনি অনুশীলনের সুযোগ পাবেন। তবে আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে অনেক খেলোয়াড়ই দুই-এক দিন অনুশীলন সেরে জাতীয় দলের হয়ে মাঠে নামেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ভিয়েতনামে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে মঙ্গলবার যোগ দেবেন হামজা চৌধুরী

আপডেট সময় : ০৪:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬