ইউরোপের দেশগুলোতে ক্রিকেটের প্রসার ঘটাতে এবং মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একটি নতুন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ডের তত্ত্বাবধানে ‘ইউরো নেশনস কাপ’ নামে এই টুর্নামেন্টটি ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরোর আদলে আয়োজিত হতে পারে।
ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের গ্রীষ্মে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালিকে নিয়ে পুরুষ ও নারী উভয় বিভাগের টি-টোয়েন্টি সংস্করণে এই আসর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এশিয়া কাপের মতো একটি কাঠামো অনুসরণ করে টুর্নামেন্টটি সাজানো হবে।
ব্রায়ান ম্যাকনিস এই উদ্যোগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন অংশীজনের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এই পরিকল্পনায় অত্যন্ত আশাবাদী। আলোচনা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে, আমরা এটি বাস্তবে রূপ দিতে চলেছি। আশা করছি, ২০২৭ সালের গ্রীষ্মে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং এর বিস্তারিত নিয়মাবলী ও অংশগ্রহণকারী দেশগুলো সম্পর্কে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে।’
রিপোর্টারের নাম 
























