ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

থাইল্যান্ডে এশিয়া কাপ আরচারি: বাংলাদেশের ১৩ সদস্যের দল প্রতিদ্বন্দ্বিতায়

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-১ এবং ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজে অংশ নিতে ১৩ সদস্যের একটি বাংলাদেশ আরচারি দল থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই টুর্নামেন্ট গত শনিবার (২১ মার্চ) থেকে শুরু হয়েছে এবং আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে। এরপর, ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আরচারি প্যারা সিরিজ।

বাংলাদেশ দল রিকার্ভ এবং কম্পাউন্ড উভয় ইভেন্টে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে। রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া এবং আব্দুর রহমান আলিফ। রিকার্ভ নারী বিভাগে খেলবেন সোনালী রায়। কম্পাউন্ড পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঐশ্বর্য্য রহমান, নেওয়াজ আহমেদ রাকিব এবং হিমু বাছাড়। কম্পাউন্ড নারী বিভাগে লড়বেন কুলছুম আক্তার মনি, জোমা আক্তার (প্যারা আরচ্যার) এবং বন্যা আক্তার। দলটির প্রশিক্ষক ও ম্যানেজার হিসেবে সফরে রয়েছেন নূরে আলম, ইমদাদুল হক মিলন এবং মার্টিন ফ্রেডরিক। বাংলাদেশ দল মোট ৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে রয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ নারী একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড নারী একক, কম্পাউন্ড পুরুষ দলগত, কম্পাউন্ড নারী দলগত এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

থাইল্যান্ডে এশিয়া কাপ আরচারি: বাংলাদেশের ১৩ সদস্যের দল প্রতিদ্বন্দ্বিতায়

আপডেট সময় : ০১:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬