আর্থিক সংকট এবং লজিস্টিক সমস্যার কারণে আয়ারল্যান্ড তাদের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করেছে। চলতি বছর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু সম্প্রতি প্রকাশিত তাদের বার্ষিক ক্রিকেট সূচিতে এই সিরিজটি আর অন্তর্ভুক্ত করা হয়নি।
ক্রিকেট আয়ারল্যান্ড তাদের বিবৃতিতে জানিয়েছে যে, আর্থিক সীমাবদ্ধতা এবং অন্যান্য লজিস্টিক জটিলতার কারণেই তারা বাংলাদেশ সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে ভবিষ্যতে এই সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান যে, এই স্থগিতাদেশ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানেন না।
এদিকে, আয়ারল্যান্ড তাদের ঘরের মাঠে এবার মাত্র আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। দেশটির টেস্ট অধিনায়ক অ্যান্ডি বার্লবির্নি এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটা খুবই হতাশাজনক। সামনের আন্তর্জাতিক মৌসুমে আমরা মাত্র আটটি ম্যাচ খেলব।’
রিপোর্টারের নাম 
























