ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ঈদের আনন্দ ভাগ করে নিলেন ক্রিকেটাররা, ভক্তদের জানালেন শুভেচ্ছা

এক মাস সিয়াম সাধনার পর দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই খুশির উৎসবে শামিল হয়েছেন দেশের ক্রিকেটাররাও। তারা তাদের ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা, কামনা করেছেন সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি।

তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় সকলের জন্য মানসিক শান্তি কামনা করে লিখেছেন, ‘ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানসিক শান্তি।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

এছাড়াও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। আরেক পেসার নাহিদ রানা ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’—যার অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের নেক কাজগুলো কবুল করুন। শান্ত ও বিনয়ী বোলার হাসান মাহমুদ সবার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আর সাইফ হাসানের বার্তায় ছিল কৃতজ্ঞতার সুর। ঈদের দিনে খেলার মাঠের লড়াই ভুলে সকলেই এক কাতারে দাঁড়িয়েছেন, সকলের একটাই চাওয়া—ঈদের এই আনন্দ যেন সকলের মনে ছড়িয়ে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ঈদের আনন্দ ভাগ করে নিলেন ক্রিকেটাররা, ভক্তদের জানালেন শুভেচ্ছা

আপডেট সময় : ০২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬