চলতি মাসের শেষ সপ্তাহে পর্তুগাল ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে পাওয়া যাবে না। একটি গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন। এই ইনজুরির প্রভাব পড়েছে জাতীয় দলের হয়ে তার অংশগ্রহণেও।
এর আগে, নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচেও নিষেধাজ্ঞা থাকার কারণে দলের বাইরে ছিলেন সিআর সেভেন। যদিও তার অনুপস্থিতিতেও পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসরের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোনালদো। প্রাথমিকভাবে এটিকে ছোটখাটো আঘাত মনে করা হলেও, পরবর্তীতে জানা যায় যে ইনজুরিটি বেশ গুরুতর। দলের কোচ জর্জে জেসুস এই বিষয়ে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো আগের ম্যাচে পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষার পর আমরা বুঝতে পারি যে এই ইনজুরি আমাদের ধারণার চেয়েও বেশি গুরুতর। তার বিশ্রামের পাশাপাশি নিবিড় চিকিৎসার প্রয়োজন। রোনালদো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমনটা অন্য খেলোয়াড়রা ইনজুরির সময় করে থাকে।’
রিপোর্টারের নাম 
























