ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রীতি ম্যাচের জন্য ভিয়েতনামে বাংলাদেশ ফুটবল দল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে সে দেশে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ম্যাচটি।

গতকাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে। ঘোষিত স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েই বাংলাদেশ দল ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর আগামী ৩১ মার্চ বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে। যদিও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে খেলার কোনো সম্ভাবনা বাংলাদেশের নেই, তবুও দল জয় দিয়ে তাদের বাছাইপর্ব মিশন শেষ করতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

প্রীতি ম্যাচের জন্য ভিয়েতনামে বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬