শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরাইলি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদমাধ্যমটির তথ্যমতে, ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া এবং হানিন শহরে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোসরা মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরাইলি হামলায় মোট ১০০১ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু এবং ৪০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়াও, এই সময়ে মোট ২৫৮৪ জন আহত হয়েছেন।
রিপোর্টারের নাম 






















