ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরে এই হামলা চালানো হয়।
নিহত হওয়ার পূর্বে জেনারেল নায়িনি এক বিবৃতিতে বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি আরও বলেন, এই লড়াই অব্যাহত থাকবে এবং শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত না করা পর্যন্ত জনগণ যুদ্ধের পক্ষেই থাকবে।
ইসরাইলি সেনাবাহিনীও জেনারেল আলী মোহাম্মদ নাঈনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাতভর এক বিমান হামলায় তিনি প্রাণ হারান।
রিপোর্টারের নাম 






















