ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ; দলে ফিরলেন বিশ্বনাথ

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়নি, তবে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ফিরেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল এবং মিরাজুল ইসলাম।

দীর্ঘ প্রায় দেড় বছর চোটের সঙ্গে লড়াই করে জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তিনি সবশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিলেন। অন্যদিকে, ফাহমিদুল, আরমান ও মিরাজুল গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে ছিলেন না। ফাহমিদুল সবশেষ হংকংয়ের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন, তবে পরের ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারেননি।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার রাতে জামাল ভূঁইয়া ও শমিত সোমের নেতৃত্বে দলের সদস্যরা ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবেন।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ; দলে ফিরলেন বিশ্বনাথ

আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬