ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে পশ্চিম তীরে বসতি স্থাপন এবং দখলকৃত এলাকার ক্লাবগুলোকে জাতীয় ফুটবল লিগে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। তবে ফিফা সেই দাবি নাকচ করে দিয়েছে।
পিএফএ-এর দুটি পৃথক আবেদনের ভিত্তিতে ফিফা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান আন্তর্জাতিক আইনে এখনও জটিল ও অনির্ধারিত হওয়ায় এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে ফিফা। তবে, বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের মতো পৃথক অভিযোগের ভিত্তিতে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় আড়াই কোটি টাকা) জরিমানা করেছে ফিফা।
রিপোর্টারের নাম 























