ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরলেন দেম্বেলে

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে, ফ্রান্স আসন্ন মার্চ মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর তাদের প্রতিপক্ষ হবে আরেক লাতিন আমেরিকান দল কলম্বিয়া। এই ম্যাচগুলোর জন্য কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক করে একটি শক্তিশালী দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

সম্প্রতি প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলার সময় তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা গোড়ালিতে আঘাত পেয়েছেন, যার ফলে তিনি জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি। তবে, আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে কোচ র‌্যান্ডাল কোলো মুয়ানিকে দলে ডেকেছেন। একইসাথে, তরুণ খেলোয়াড় ম্যাগনেস আকলিউচেও স্কোয়াডে স্থান পেয়েছেন। দেশম জানিয়েছেন, আগামী ১৩ মে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে, ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে তারা ব্রাজিলের মুখোমুখি হবে এবং ২৯ মার্চ ওয়াশিংটন ডিসিতে কলম্বিয়ার বিপক্ষে লড়বে এমবাপ্পের দল।

এই স্কোয়াডে তারকা খেলোয়াড় উসমান দেম্বেলে ফিরেছেন। ইনজুরির কারণে ব্যালন ডি’অর জয়ী এই পিএসজি ফরোয়ার্ড গত বছরের শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও তিনি আজারবাইজানের বিপক্ষে খেলেননি। আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে তার প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের বিপক্ষে ব্রাজিল ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

ব্র্যাডলি বারকোলা বাদ পড়ায় মূলত সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। এছাড়াও, মার্কাস থুরামও স্কোয়াডে জায়গা পেয়েছেন। দেশমের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়ার।

প্রীতি ম্যাচের জন্য ফ্রান্সের পূর্ণাঙ্গ স্কোয়াড:

গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়ার, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়ের কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিওট, অঁরেলিয়ে শুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের প্রীতি ম্যাচের স্কোয়াডে ফিরলেন দেম্বেলে

আপডেট সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬