কলকাতার আরজি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই নারী চিকিৎসকের মা এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে পানিহাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বিজেপি নেতৃত্ব তাকে প্রার্থী হওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানালেও শুরুতে তিনি রাজি ছিলেন না। তবে সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর তিনি মত পরিবর্তন করেন। নির্যাতিতার মা বলেন, রাজ্যে নারী নিরাপত্তা ও দুর্নীতির যে চিত্র ফুটে উঠেছে, তা বদলাতে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা প্রয়োজন। যদিও বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। মেয়ের বিচারের দাবিতে সিবিআই তদন্তের ধীরগতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 





















