ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কর ও টোল আরোপের কথা ভাবছে ইরান। দেশটির সংসদ সদস্য সোমায়ে রাফিই জানিয়েছেন, এ বিষয়ে একটি আইনি প্রস্তাব নিয়ে কাজ করছেন আইনপ্রণেতারা। তেহরানের এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই পরিকল্পনার কথা জানান।

সোমায়ে রাফিই বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের সার্বভৌম অধিকার রয়েছে। শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অঞ্চলে বিদেশি শক্তির একাধিপত্য আর চলবে না। যুদ্ধের শেষে ইরানের চূড়ান্ত বিজয় হবে এবং তখন থেকে এই প্রণালি দিয়ে যাতায়াত করা শত্রুদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় ত্রাস সৃষ্টি করা একাধিক মামলার আসামি জাহিদুল র‍্যাবের জালে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান

আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬