ইরানের অভ্যন্তরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অভিযানের ২০তম দিনে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ইরানি ভূখণ্ডের অন্তত ৭ হাজার ৮০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব অভিযানে দেশটির ১২০টিরও বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেন্টকমের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়, ইরানের বর্তমান নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব এলাকা থেকে তাৎক্ষণিক হামলার ঝুঁকি রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 





















