ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের, ট্রাম্পের সিদ্ধান্ত ‘অবৈধ’ ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মার্কিন সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’ (ভিওএ) বন্ধে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিতর্কিতভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যামবারথ এক আদেশে আগামী এক সপ্তাহের মধ্যে এই আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটিকে পুনরায় সচল করার সময়সীমা বেঁধে দিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অপপ্রচারের মোকাবিলায় প্রতিষ্ঠিত হওয়া এই ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমটি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরপরই এক নির্বাহী আদেশের মাধ্যমে বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভিওএ-র বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলা হয়েছিল। আদালতের এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের, ট্রাম্পের সিদ্ধান্ত ‘অবৈধ’ ঘোষণা

আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬