ইরানি শীর্ষ নেতাদের পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রহস্যজনক নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তেহরান। মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে এই অসন্তোষ প্রকাশ করেন ইরানি দূত আমির সাইয়্যেদ ইরাভানি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ইসরায়েল দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এই প্রবণতা বন্ধ করা না গেলে পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো আন্তর্জাতিকভাবে সাধারণ ঘটনায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 
























