ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন আঘাত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে এবার সৌদি আরবের ইয়ানবু বন্দরে অবস্থিত ‘সামরেফ’ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ড্রোনটি শোধনাগার এলাকায় আছড়ে পড়েছে। তবে এই ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্তমানে নিরূপণ করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার ২০তম দিনে এই ঘটনাটি ঘটল। সম্প্রতি ইরানের বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ইসরাইলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার প্রবণতা বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও তাদের মিত্র দেশগুলোর স্থাপনা লক্ষ্য করে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

সৌদি আরামকোর এই গুরুত্বপূর্ণ শোধনাগারটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোয় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন আঘাত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

আপডেট সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬