ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পিএসএলে পেশোয়ার জালমিতে তানজিদ তামিম, সতীর্থ হিসেবে পাচ্ছেন দুই বাংলাদেশিকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে খেলার জন্য দল পেয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন তিনি। এটিই তার ক্যারিয়ারের প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। বিসিবি তাকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করেছে।

পেশোয়ার জালমি দলে তানজিদ তামিম একা নন, সতীর্থ হিসেবে পাচ্ছেন দেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে। ফলে একই দলের হয়ে তিনজন বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। এছাড়া এবারের পিএসএলে বড় অঙ্কের চুক্তিতে লাহোর কালান্দার্সে নাম লিখিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

অন্যান্য ক্রিকেটারদের মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেনকে তিন কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এছাড়া পারভেজ হোসেন ইমনও খেলবেন মোস্তাফিজের দল লাহোরে। সব মিলিয়ে আসন্ন পিএসএলে বাংলাদেশের একঝাঁক ক্রিকেটারের উপস্থিতি দেশের ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

পিএসএলে পেশোয়ার জালমিতে তানজিদ তামিম, সতীর্থ হিসেবে পাচ্ছেন দুই বাংলাদেশিকে

আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬