ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আফগানিস্তানসহ তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার দেশগুলোর রাষ্ট্রীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়। এক মাস সিয়াম সাধনা শেষে আনন্দ ও উৎসবের আমেজে মেতে উঠেছেন এসব দেশের মুসলিমরা।

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদের তারিখ ভিন্ন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অন্তত ২৩টি দেশে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ তালিকায় আরও রয়েছে ফিলিস্তিন, ইরাক, কানাডা এবং নাইজেরিয়ার মতো দেশগুলো। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

আফগানিস্তানসহ তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬