ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ ট্রাম্পের চরম ভুল সিদ্ধান্ত: ওমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী অবস্থানকে তার মেয়াদের ‘সবচেয়ে বড় ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। আলবুসাইদি মনে করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই অস্থিরতা নিরসনে মার্কিন মিত্রদের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ করা প্রয়োজন।

আলবুসাইদি তার নিবন্ধে উল্লেখ করেন যে, ওমানসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো দীর্ঘকাল ধরে নিরাপত্তার স্বার্থে মার্কিন অস্ত্রের ওপর নির্ভর করেছে এবং সেখানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে সহায়তা করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলের দীর্ঘদিনের শান্তি ও সমৃদ্ধি হুমকির মুখে পড়েছে। ওমানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র বর্তমানে তার নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে, যার ফলে এই ‘অবৈধ যুদ্ধ’ পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

ইরানের সঙ্গে যুদ্ধ ট্রাম্পের চরম ভুল সিদ্ধান্ত: ওমান

আপডেট সময় : ০৩:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬