ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

লারিজানি হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য: ইসরায়েলের কঠোর নিন্দায় চীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে চীন। বেইজিং এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চরম ‘অগ্রহণযোগ্য’ এবং নীতিবিবর্জিত বলে অভিহিত করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, তার দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেকোনো ধরনের বলপ্রয়োগ বা একতরফা আগ্রাসনের ঘোর বিরোধী। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নেতাদের লক্ষ্যবস্তু করা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও সংকটে ফেলবে বলে তারা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

লারিজানি হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য: ইসরায়েলের কঠোর নিন্দায় চীন

আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬