ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজেদের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার প্রতিবাদে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দাপ্রধান ইসমাইল খাতিব নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি অভিযানে ইরানের শীর্ষস্থানীয় একাধিক নেতার মৃত্যু হয়েছে, যার সর্বশেষ শিকার খাতিব। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জ্বালানি অবকাঠামোয় পুনরায় আঘাত করা হলে তারা কঠোর ও বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত।

এদিকে সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার বিষয়টি সম্পর্কে তারা অবগত থাকলেও এর সঙ্গে ওয়াশিংটনের কোনো সংশ্লিষ্টতা নেই। পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা

আপডেট সময় : ০২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬