ইরানের অভ্যন্তরে সামরিক হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার ইরানের নূর নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূমি ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে মার্কিন বাহিনীকে সহায়তা করেছে। ইরান একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। এই ঘটনার জন্য আমিরাতকে রাজনৈতিক ও আর্থিকভাবে দায়ী করে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 





















