ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে খেলতে নারাজ ইরান, বিশ্বকাপ ম্যাচ মেক্সিকোতে আয়োজনের দাবি

আগামী ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে নতুন এক জটিলতা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের দাবি তুলেছে ইরান। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁরা ফুটবলারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে তেহরান।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানি দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা তাঁদের জন্য সম্ভব নয়। প্রয়োজনে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফিফা অবশ্য এই দাবির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ইরান শেষ পর্যন্ত মেক্সিকোতে খেলার সুযোগ পায় কি না, তা নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে খেলতে নারাজ ইরান, বিশ্বকাপ ম্যাচ মেক্সিকোতে আয়োজনের দাবি

আপডেট সময় : ১০:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬