ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চীনকে হারিয়ে আট বছর পর এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়া

নারী এশিয়ান কাপ ফুটবলে শক্তিশালী চীনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নয়বারের চ্যাম্পিয়ন চীনকে ২-১ গোলে পরাজিত করে শিরোপার লড়াই নিশ্চিত করে অজি নারীরা। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার গৌরব অর্জন করল তারা।

২০১০ সালে প্রথমবার এশিয়ান কাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার তাদের সামনে দ্বিতীয় ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নির্ধারণ হবে দ্বিতীয় সেমিফাইনালের মাধ্যমে, যেখানে লড়বে জাপান ও দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, এবারের আসরে বাংলাদেশ নারী দল অংশগ্রহণ করলেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

চীনকে হারিয়ে আট বছর পর এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬