আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের সাম্প্রতিক এক বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছেন দেশটির তারকা ক্রিকেটাররা। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও বেসামরিক স্থাপনায় চালানো এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়েছেন। এই নৃশংসতাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকারা।
আফগান অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পবিত্র রমজান মাসে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো চরম অসুস্থ মানসিকতার পরিচয়। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি জোর আহ্বান জানান। সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও শোকাতুর কণ্ঠে রমজানের পবিত্র রাতে তরুণদের হত্যার নিন্দা জানান।
এদিকে, বর্তমান পেসার নাভিন উল হক আরও আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পাকিস্তানের এই কর্মকাণ্ডকে ইসরায়েলি শাসনের বর্বরতার সাথে তুলনা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের শাসনের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আফগান ক্রিকেটারদের এমন প্রতিবাদ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























