ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে সমতা ফিরল নিউজিল্যান্ডের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। হ্যামিলটনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে কিউইরা। স্বাগতিকদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের বোলারদের তোপে কোনো প্রোটিয়া ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার ডেভন কনওয়ের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। কনওয়ে ৪৯ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন, যা গত দুই বছরের মধ্যে তার সেরা পারফরম্যান্স। শেষ দিকে জস ক্লার্কসনের ৯ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস নিউজিল্যান্ডকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে মুলডার দুটি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। লকি ফার্গুসন ও বেন সিয়ার্সের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৫.৩ ওভারে অলআউট হয় তারা। দুই কিউই পেসারই ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ডেভন কনওয়ে। সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ২০ মার্চ অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে চলন্ত গাড়িতে ছিনতাই: দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে সমতা ফিরল নিউজিল্যান্ডের

আপডেট সময় : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬