ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই বাণিজ্যিক বিরতি চলবে। দীর্ঘ ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ও সাধারণ যাত্রীদের পারাপারে এই ছুটির কোনো প্রভাব পড়বে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে বাবাকে হত্যা, ছেলে আশঙ্কাজনক

বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬