ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: নরসিংদীতে খাল খনন উদ্বোধনে ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি নিজেই কোদাল হাতে নিয়ে দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যা দেশের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা করে। সোমবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে মহিষাখালী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. মঈন খান পানির প্রবাহ ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান পৃথিবীতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা মানবসভ্যতা রক্ষার জন্য অপরিহার্য। তিনি আন্তর্জাতিক নদী অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অভিন্ন নদ-নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দিলে দেশের উর্বর জমি লবণাক্ততার শিকারে পরিণত হবে। তাই কৃষির স্বার্থে জলের প্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ জেলার অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই খাল খনন শুরু হয়েছে। এটি কোনো লোকদেখানো কর্মসূচি নয়, বরং আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকরা এর সুফল ভোগ করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধে বাবাকে হত্যা, ছেলে আশঙ্কাজনক

কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: নরসিংদীতে খাল খনন উদ্বোধনে ড. মঈন খান

আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬