মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই’: পিরোজপুরে খুনের ঘটনায় প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, অপরাধী যে দলের বা যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের আপস করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের স্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

গত ১৩ মার্চ পূর্ব সারেঙ্গাঠি এলাকায় গোপাল চন্দ্র দাস নামক এক ব্যক্তিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংসতা সমাজে আতঙ্ক তৈরি করে। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিদের গ্রেপ্তার করায় তিনি স্থানীয় প্রশাসন ও নেছারাবাদ থানাকে ধন্যবাদ জানান। তিনি নির্দেশ দেন যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান যে, হত্যাকাণ্ডে জড়িত সম্রাট ও রাজু নামের দুই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

‘অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই’: পিরোজপুরে খুনের ঘটনায় প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬