মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জনের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামে। দুর্ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও তাদের ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইভেট সেক্টরে যাচ্ছে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন, পর্যটন হাব করার পরিকল্পনা সরকারের

পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬