রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। সোমবার দিবাগত রাতে একটি লেবুবাগানে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা থেকে এই বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেছে।
বস্তা দুটিতে বিস্ফোরক থাকার সন্দেহে তল্লাশি চালালে এই ককটেলগুলো পাওয়া যায়। এছাড়াও একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই ককটেল ও অস্ত্রগুলো মজুত করেছিল। উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রগুলো চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
রিপোর্টারের নাম 




















