ক্রীড়াপ্রেমীদের জন্য আজ টেলিভিশন পর্দায় অপেক্ষা করছে ক্রিকেট ও ফুটবলের জমজমাট সূচি। বিশেষ করে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচগুলো ফুটবল ভক্তদের রোমাঞ্চ জোগাবে। দিবাগত রাত ২টায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। একই সময়ে চেলসি লড়বে পিএসজির বিপক্ষে এবং আর্সেনাল নামবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে।
দিনের শুরুতে ক্রিকেটে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াই দেখা যাবে। নারী দলের টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং পুরুষ দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২টা ১৫ মিনিটে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ও সনি লাইভ।
এছাড়া ফুটবলে রাত ১১টা ৪৫ মিনিটে স্পোর্টিং সিপি ও বোডো/গ্লিমটের ম্যাচ রয়েছে। অন্যদিকে, এএফসি নারী এশিয়ান কাপের সেমিফাইনালে বেলা ১১টায় চীন ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচগুলো সনি টেন, ট্যাপম্যাড ও ফ্যানকোড অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে।
রিপোর্টারের নাম 
























