ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই: আওয়ামী লীগ ও বিএনপির সমানে সমান জয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির স্থগিত হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ২টায় প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক এই ফলাফল প্রকাশ করেন। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৭টি, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৭টি এবং জামায়াত সমর্থিত প্রার্থী ১টি পদে জয়লাভ করেছেন।

আওয়ামী লীগ পন্থী বিজয়ীদের মধ্যে মফিজুর রহমান বাবুল সভাপতি এবং এ কে মো. আব্দুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি, তথ্য ও প্রযুক্তি, কল্যাণ ও সংস্কৃতি, মহিলা বিষয়ক এবং সদস্য পদে একজন করে আওয়ামী পন্থী প্রার্থী বিজয়ী হন। অন্যদিকে, বিএনপি পন্থী প্যানেল থেকে সহ-সভাপতি, দুই জন যুগ্ম সম্পাদক, পাঠাগার সম্পাদক, অডিটর এবং দুইজন সদস্য পদে জয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত প্রার্থী সদস্য পদে জয়লাভ করেছেন।

গত ১২ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা চলাকালে ব্যালট পেপারে ত্রুটির অভিযোগ ওঠায় সাময়িকভাবে প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় গণনা শেষ করে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী ও খাল খনন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই: আওয়ামী লীগ ও বিএনপির সমানে সমান জয়

আপডেট সময় : ১০:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬